বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

শহীদ জগৎজ্যোতির মৃত্যুদিবস পালন

শহীদ জগৎজ্যোতির মৃত্যুদিবস পালন

১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে সুনামগঞ্জের ভাটি এলাকার ‘দাস পার্টির’ প্রধান শহীদ জগৎজ্যোতি বীরবিক্রম’র মৃত্যুদিবস নানা আয়োজনে পালন করা হয়েছে। শুক্রবার সকালে জগৎজ্যোতি স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে নানা সংগঠন।
পুষ্প অর্পণ করে জেলা প্রশাসন, সুনামগঞ্জ সরকারি কলেজ, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌরসভার মেয়র নাদের বখ্ত, মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।
মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি বীরবিক্রম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের ভাটি এলাকার সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর নেতৃত্বাধীন দাসপার্টি ভাটি অঞ্চলে পাকবাহিনীর সঙ্গে একাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেয়।
১৯৭১ সালের ১৬ নভেম্বর পাকহানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হন জগৎজ্যোতি। দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরবিক্রম উপাধি পান এই শহীদ মুক্তিযোদ্ধা।

 


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com