শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

ধানুয়াখালী মানব সেবা সংগঠনের উদ্যোগে গুনিজনের সংবর্ধনা ও ইদ উপহার বিতরণ সম্পন্ন

ধানুয়াখালী মানব সেবা সংগঠনের উদ্যোগে গুনিজনের সংবর্ধনা ও ইদ উপহার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::

১৯ জুলাই সোমবার জামালগঞ্জ উপজেলার ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে “ধানুয়াখালী মানব সেবা সংগঠন” এর উদ্যোগে গুণিজনের সংবর্ধনা ও ইদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। জনাব মো. শহীদুল ইসলাম শহীদ সাহেবের সভাপতিত্বে মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন এবং সহ সভাপতি জনাব ডাঃ শরিয়ত উল্লাহ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি হাজী মো. আব্দুল কুদ্দুস, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল বারিক, সাবেক পোস্ট মাস্টার মো. নূরুল ইসলাম, কুয়েত প্রবাসী (অব.) সৈনিক হাসান মাহমুদ সুইট প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো. হাসান মাহমুদ রুবেল, সহ সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাকিব সরকার, কোষাধক্ষ মো. আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক মো. শাহ আলম সরকার, প্রচার সম্পাদক মো. শাহীন আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. বায়েজিদ আহমেদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পদক মো. সাইমুম আরাফাত পান্থ, শিক্ষা সম্পাদক মো. জামিল আহমেদ জুয়েল, সহ উন্নয়ন সম্পাদক মো. আফজাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলী আহমেদ রনি, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কাওছার আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধানুয়াখালী মানব সেবা সংগঠনের সভাপতি কুয়েত প্রবাসী জনাব মোঃ আব্দুর রূপ সাহেবের দক্ষ নৈতিত্বে ২০১৯ খ্রিঃ হতে অতি অল্প সময়ের মধ্যে জামালগঞ্জ উপজেলার অন্যতম সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। অত্র এলাকার আশা-ভরসা প্রতীক ও অসহায় মানুষের আশ্রয় স্থল হয়ে উঠেছে সংগঠনটি। অনুষ্ঠানের শেষে এলাকার একশতাধীক দরিদ্র পরিবারের মাঝ ঈদ উপহার হিসেবে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com