সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

সফল সংগঠকের সম্মাননা পেলেন শাহ আলম ইলিয়াস

সফল সংগঠকের সম্মাননা পেলেন শাহ আলম ইলিয়াস

স্টাফ রিপোর্টার::

সফল সংগঠকের সম্মাননা পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক, সমাজকর্মী শাহ আলম ইলিয়াস। গত ১৯ জুলাই সোমবার জামালগঞ্জের ধানুয়াখালী মানবসেবা সংগঠন থেকে এই সম্মাননা দেয়া হয়েছে।

গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি হাজী মো. আব্দুল কুদ্দুস, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল বারিক, সাবেক পোস্ট মাস্টার মো. নূরুল ইসলাম, কুয়েত প্রবাসী (অব.) সৈনিক হাসান মাহমুদ সুইট প্রমূখ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহ আলম ইলিয়াস ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক। আঙিনা২৪.কম এর সহসম্পাদক হিসেবেও সাংবাদিকতায় জড়িত আছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সুনামগঞ্জের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। এছাড়াও করোনাকালীন এই কঠিন সময়ে স্বেচ্ছায় করোনাযোদ্ধা হিসেবে নিজস্ব অর্থায়নে সচেতনতার কাজ করে যাচ্ছেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com