শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট::

সুনামগঞ্জের সীমান্তে ডলুরা বর্ডারহাটে অনিয়ম-দুর্নীতি ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ও সচেতন এলাকাবাসী।

বুধবার বিকালে নারায়ণতলা বাজারে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোঃ মমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামীলগের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, এলাকার সচেতন নাগরিক এম এ হান্নান, জাহাঙ্গীরনগর ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বাচ্চু শিকদার, মোঃ দেলোয়ার হোসেন, এলাকার বিশিষ্ট্য ব্যক্তিত্ব ও মুরুব্বী সাবেক মেম্বার মোঃ শফিকুর রহমান মধু মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার সীমান্ত এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে বর্ডারহাট। ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের বৈধভাবে বেঁচে থাকার জন্য এবং চোরাচালান বন্ধের লক্ষ্যে ডলুরা বর্ডার হাটে প্রায় ৬শতাধিক পরিবারের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে সরকার। সম্প্রতি বর্ডারহাটে অনিয়মের কারণে স্থানীয় লোকজন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক প্রতিরোধে স্থানীয় জন প্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com