শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ মিনার প্রাঙ্গণে ‘উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন’র তৃতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে একজন গুণী ব্যক্তিকে সম্মাননা অ্যাওয়ার্ড এবং ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলমের পরিচালনা এবং জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব কে এম শামসুল আলম রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সাইফুল ইসলাম, ডা. নুরুজ্জামান সিফাত, ডা. এম এ মান্নান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, সমাজসেবক মো. আবুল হায়াত, সুলতান আহম্মেদ, হোসেন আলী ফাউন্ডেশনের সভাপতি মো. ইউসুফ মিয়া, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সভাপতি মো. অহিদ মিয়া, বালিকান্দি মানবকল্যাণ পরিষদের সভাপতি মো. হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর সুরমা অঞ্চলে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ, ডলুরা শহীদ মিনার এলাকায় শুল্ক স্টেশন চালু, জননিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রাস্তা-ঘাটের উন্নয়ন এখন সময়ের দাবি। এছাড়া সদ্য ভেঙে পড়া বেরিগাঁও ব্রিজ দ্রুত পুনর্নির্মাণেরও আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, নারী শিক্ষা বিস্তারে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনের মূল পরিকল্পনাকারী ও আয়োজকদের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা যুব প্রতিনিধি ও ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম জানান, পার¯পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদকবিরোধী আন্দোলন জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিক্ষা বিস্তার এবং আর্থ-সামাজিক উন্নয়নই এই সম্মেলনের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে চার দশকের অভিজ্ঞ সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা হিসেবে ‘সুরমা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
একই সাথে ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনগুলো হচ্ছে উত্তর সুরমা চাকরিজীবী পরিষদ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ, হোসেন আলী ফাউন্ডেশন, উত্তর সুরমা প্রবাসী কল্যাণ পরিষদ, ডলুরা শহীদ স্মৃতিকল্যাণ যুব সংঘ, বৃহত্তর জাহাঙ্গীরনগর ইউনিয়ন সমাজকল্যাণ সংগঠন, ইসলামপুর ছাত্রকল্যাণ পরিষদ, সূর্যোদয় সমাজকল্যাণ যুব সংঘ, কামারভিটা সমাজকল্যাণ যুব সংঘ, বন্ধন সমাজকল্যাণ সংস্থা, তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ যুব সংঘ, মোড়চা একতা সমাজকল্যাণ সংঘ, শাহ জালাল ফাউন্ডেশন মইনপুর, অভিযাত্রী ও আলসান ফাউন্ডেশন, বালিকান্দি মানবকল্যাণ পরিষদ, হযরত শাহজালাল ফাউন্ডেশন মইনপুর, উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাব, উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন, সুরমার কথা, জাগরণী ফাউন্ডেশন, উত্তর সুরমা উন্নয়ন পরিষদ, অসহায় মানুষের পাশে আমরা, শান্তির নীড়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে ১০টি সংগঠনের অংশগ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৭ এপ্রিল।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com