মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

৩৩ জন্মদিনে বিনা ফিতে রোগি দেখলেন সুনামগঞ্জের তরুণ ডাক্তার নূরুল

৩৩ জন্মদিনে বিনা ফিতে রোগি দেখলেন সুনামগঞ্জের তরুণ ডাক্তার নূরুল

৩৩ তম জন্মদিনে নিজের চেম্বারে আসা রোগিদের বিনামূল্যে সেবা দিয়ে চমকে দিয়েছেন সুনামগঞ্জের তরুণ সম্ভাবনাময় ডাক্তার নূরুল ইসলাম। কোন ঘোষণা না দিয়েই তিনি গত মঙ্গলবার চেম্বারে আসা সকল রোগিদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন।

মহৎপ্রাণ এই তরুণ ডাক্তারের মানবসেবার এই অনন্য উদাহরণে অভিনন্দন জানিয়েছেন সুধীজন। রোগিরাও তাকে প্রাণভরে কৃতজ্ঞতা ও আশির্বাদ জানিয়েছেন।
নাক কান গলায় অভিজ্ঞ ডা. নূরুল ইসলাম শহরের ষোলঘর আবাসিক এলাকার বাসিন্দা। শহরের বক্ষব্যাধি ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আড়াই বছরের একটি কোর্সে ভর্তি হয়েছেন। এই কোর্স সম্পন্ন হলে তিনি ফের সুনামগঞ্জে এসে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে ৩৩ তম জন্মদিনের ভাবনা বিষয়ে ডা. নূরুল ইসলাম লিখেন, অবশেষে ৩৩ বছরে পা রাখলাম। জন্মদিনে কি করা যায় সকাল থেকেই ভাবছিলাম। বিকাল ৩টায় চেম্বারে এসে দেখি অনেক রোগি সিরিয়াল ধরে বসে আছেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম চেম্বারে আসা সব রোগিকেই আজ ভিজিট ছাড়া দেখব।

বিনা ভিজিটে সেবা পাওয়া রোগিরা অভিনন্দন জানিয়ে এমন জন্মদিন বারবার কামনা করেছেন।

haor24.net


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com