বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

মহিলা কল্যাণকেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মহিলা কল্যাণকেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ::


মহিলা কল্যাণকেন্দ্র, সুনামগঞ্জের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সুরমা ইউনিয়নের ডলুরা শহীদমিনার প্রাঙ্গণে শুক্রবার সকালে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা কল্যাণকেন্দ্রের সভাপতি নাহিদ আফরোজ সুলতানা।


সভায় আরো বক্তব্য রাখেন মহিলা কল্যাণকেন্দ্রের সহ-সভাপতি রায়হানা চৌধুরী, মাশকোরা হোসাইন দিনা, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সম্পাদিকা দিলারা বেগম, সহ-সম্পাদিকা মুনমুন চৌধুরী, কোষাধ্যক্ষ রুহেনা আক্তার মনি, ক্রীড়া সম্পাদিকা শাহানা আলম চৌধুরী, সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার সম্পাদিকা সঞ্চিতা চৌধুরী, রুবাইয়া বেগম, সৈয়দা আমেনা আখঞ্জি, কলি তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।


এ ছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. মুকশেদ আলী ও লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।

সভা শেষে ৩৫০ জন দরিদ্র শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


অপরদিকে শুক্রবার দুপুরে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে মহিলা কল্যাণকেন্দ্রের উদ্যোগে আরো ১২০ জন শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com