সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

যেভাবে মৃত্যুর কোলে আশ্রয় নিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ.

যেভাবে মৃত্যুর কোলে আশ্রয় নিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ.

–মাসুম আহমাদ

১১ মার্চ সোমবার ফজরের পরে একটানা আড়াই ঘন্টা বুখারী শরীফ পড়ান। তালাক বিষয়ক আলোচনা করতে গিয়ে ছাত্রদের ঝিমুনি দেখে স্বভাবসুলভ মজাও করেন।

দফতরি মুহাম্মাদ আলী ভাই সকালে খিচুড়ি দিলে তাও আহার করেন।

দারসের নির্ধারিত সময়ে আবার বুখারী শরীফ পড়ান।

যোহরের নামাজের পরে খাওয়াদাওয়া করেন।

বিকেলে আসাতিযায়ে কেরামের বৈঠক ছিলো। এজন্য হলরুম প্রস্তুত কিনা নিজে গিয়ে দেখে আসেন।

সন্ধ্যায় ছাতকে প্রোগ্রাম ছিলো। দুপুরে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে গিয়ে ৪ ঘটিকার দিকে জেগে উঠেন। শরীর ঘেমে উঠেছে দেখে ভালোমতো গোসল করেন।

শরীরে অস্বস্তি করছিলো দেখে দফতরি কবীর ভাই পিঠ মালিশ করে দেন। শ্বাসকষ্ট হচ্ছিলো দেখে ছেলে রাইহানকে ডাকবেন কিনা জানতে চাইলে না করেন।

একপর্যায়ে শ্বাসকষ্ট বেশি হয়ে গেলে সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন ও সহকারী মুফতি মাওলানা আবুল খায়ের বিথংগলী হাফিজাহুমাল্লাহকে ডেকে নিয়ে আসা হয়।

তারা এম্বুলেন্স আসার জন্য কল করলে এম্বুলেন্স আসে। এরমধ্যে শ্বাসকষ্ট কঠিন রূপ ধারণ করে নিয়েছে।

ধরাধরি করে গাড়িতে তোলা হলে জোরে কয়েকবার আল্লাহু আকবার বলেন। কালিমাও পড়েন। (সবসময় অত্যন্ত সুন্দরকরে ‘আল্লাহু আকবার’ বলতেন)

ওসমানী মেডিকেল কলেজে নেয়া হলে ডাক্তার জানান, হুজুর ইতোমধ্যে ইহজগৎ ত্যাগ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বয়স হয়েছিলো ৬৩ বছর। জন্ম ১৯৫৬ খৃস্টাব্দের ১৫ মার্চ। ইন্তেকাল ২০১৯ খৃস্টাব্দের ১১ মার্চ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com