বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

নাসার ফেলো নির্বাচিত হলেন সুনামগঞ্জের সজীব

নাসার ফেলো নির্বাচিত হলেন সুনামগঞ্জের সজীব

মো. শহিদুল ইসলাম ::

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) হাবল ফেলোশিপের জন্য নির্বাচিত হলেন তরুণ মহাকাশ বিজ্ঞানী ড. আনোয়ার জামান সজীব।

তিনি সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ষোলঘর বেরিগাঁও গ্রামের বাংলাদেশ কৃষি অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুনামগঞ্জ উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের উপদেষ্টা আবু নাসের ও আনোয়ারা সরকারের বড় ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের আপন ভাগ্নে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) প্রতি বছর ২৪ জন সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীকে ৩ বছর মেয়াদী নাসা হাবল ফেলোশিপ প্রদান করে থাকে। যারা জ্যোতিঃ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাবেন। চলতি বছরের নির্বাচিত সেরা ২৪ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লেখান আনোয়ার জামান সজীব।

গত ৩১ মার্চ নাসার ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। এ ফেলোশিপের প্রোগ্রামটিকে নির্বাচিতদের গবেষণা বিষয়ে ভিত্তি করে আইনস্টাইন ফেলো, হাবল ফেলো ও সাগান ফেলো এ ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। আনোয়ার জামান সজীব আইনস্টাইন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল স্কলার হিসেবে নিয়োজিত আছেন। গবেষণায় তার আগ্রহের বিষয় হলো অবজারভেশনাল ফসমোলজি এবং গ্রাভিটেশনাল লেন্সিং। এ পর্যন্ত তার মোট ২১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল হাবল কনস্টাল্ট এর আরও সূক্ষ্মভাবে নির্ণয় করা।

সজীবের জন্ম সুনামগঞ্জ জেলায় হলেও বেড়ে ওঠা পুণ্যভূমি সিলেটে। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ থেকে। পরবর্তীতে সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৯ম স্থান অধিকার করে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন। পরবর্তীতে জাপান সরকারের মনবসু স্কলারশিপ পেয়ে পাড়ি জমান জাপানে। ২০১৪ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তারপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এই সংবাদে উত্তর সুরমার সকল শ্রেণির মানুষ খুবই আনন্দিত। এক বার্তায় উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সম্মানিত সভাপতি, নায়েম এর উপ-পরিচালক আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মাসুদ অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তাঁরা তার সর্বাঙ্গিন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। 


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com