বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ

কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ

ইলিয়াস উদ্দিন::

ব্র্যাক-এর সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

০৯ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে ০১ নং ওয়ার্ডে নারায়ণতলা মুগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুচ্ছগ্রাম ও ফেনিবিল গ্রামের প্রতি খানায় একটি করে মোট ৪৯৩ টি কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়।

মশারি বিতরণ অনুষ্ঠানে ম্যালেরিয়া নির্মূলে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারির সঠিক ব্যবহার, বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা ব্র্যাক-এর প্রোগ্রাম অর্গানাইজার খালেদা মনির, প্রকল্প সহকারি মোঃ বশির মিয়া ও মোছাঃ রাজিয়া আক্তার, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈয়দার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সিকদার, কোনাপাড়া সিসি এমএসভি পারভিন আক্তার, জাহাঙ্গীরনগর ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাজিয়া সুলতানা, সমাজসেবক মোঃ মতিউর রহমান, মোঃ রিপন মিয়া, মোঃ গোলাপ মিয়া প্রমূখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com