বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে সভায় শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় আগামী ১ নভেম্বর, রবিবার সকাল ১১টায় শতবর্ষপূর্তি উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ৭ নভেম্বর, শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় আহ্বায়ক প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তী সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com