বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

৪০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

৪০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার রাতে এনটিআরসিএ’র ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হবে ১৯ ডিসেম্বর, শেষ হবে ২ জানুয়ারি। গত ১২ জুন যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৯ হাজার ৫৩৫ জন শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাপ্ত সব আবেদন জাতীয় মেধার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবে এনটিআরসিএ। এরপর নির্বাচিতদের মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেয়া হবে।

গণবিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com