বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

ভুয়া খবর প্রচারের জন্য বাংলাদেশের ১৫টি পেজ ও একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

ভুয়া খবর প্রচারের জন্য বাংলাদেশের ১৫টি পেজ ও একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

ফেসবুক বলছে, এগুলোতে বাংলাদেশের সরকারের সমর্থনে বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছিল, এবং এর সাথে সরকার-সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আছে।

ফেসবুক নিউজরুমের এক রিপোর্টে বলা হয়, এক তদন্তের পর ‘সমন্বিতভাবে ভুয়া কার্যক্রমে লিপ্ত থাকার’ দায়ে এই ১৫টি পেজ ও একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ রিপোর্টটিতে আরো বলেছে যে তারা এ ধরণের অপব্যবহার উদঘাটন করতে সব সময়ই কাজ করে চলেছে।

তদন্তে যা পাওয়া গেছে তাতে আরো দেখা যায়, এই ফেসবুকে পেজগুলোর অন্তত একটি ফলো করতেন ১১ হাজার ৯০০ লোক।

ফেসবুকে বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে প্রায় ৮০০ মার্কিন ডলার। প্রথম বিজ্ঞাপনটি প্রচার করা হয় ২০১৭ সালের জুলাই মাসে,আর শেষটি গেছে ২০১৮-র নভেম্বরে।

সূত্র: বিবিসি বাংলা


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com