সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস, কোণঠাসা ট্রাম্প। বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অ*স্ত্রের মুখে ধ*র্ষ*ণচেষ্টা ভূমিসেবা মেলার উদ্বোধন

ক্যান্সারে আক্রান্ত শিশু জয়নবের জন্য অতি দুর্লভ রক্তের খোঁজ চলছে বিশ্বজুড়ে

ক্যান্সারে আক্রান্ত শিশু জয়নবের জন্য অতি দুর্লভ রক্তের খোঁজ চলছে বিশ্বজুড়ে

ডেস্ক রিপোর্ট:

আমেরিকান মেয়ে জয়নব মুগলের বয়েস মাত্র ২ বছর। এ বয়েসেই সে ক্যান্সারের রোগী। কিন্তু সমস্যা হলো, তার রক্তের গ্রুপ এতই দুর্লভ যে তার চিকিৎসার জন্য রক্ত পেতে শুরু হয়েছে এক বিশ্বব্যাপী অভিযান।

এ বছরেরই প্রথম দিকে জয়নবের দেহে নিউরোব্লাস্টোমা নামে এক রোগ ধরা পড়ে যা খুবই বিরল এবং আগ্রাসী এক ধরণের ক্যান্সার।

জয়নবের রক্ত যে গ্রুপ তা অতিশয় দুর্লভ এবং বিরল, কারণ তার রক্তের লোহিতকণিকায় ‘ইন্ডিয়ান বি’ নামের একটি এ্যান্টিজেন নেই। এ রক্ত পাওয়া যাবে শুধুমাত্র ভারতীয়, পাকিস্তানী বা ইরানীদের মধ্যে যাদের রক্তের গ্রুপ ‘ও’ বা ‘এ’ – তাদের মধ্যে।

কিন্তু এই ভারতীয়, পাকিস্তানী বা ইরানীদের মধ্যেও মাত্র ৪ শতাংশেরও কম লোক আছে যাদের রক্তে সেই ‘ইন্ডিয়ান বি’ এ্যান্টিজেনটি অনুপস্থিত।

জয়নবের রক্তের গ্রুপ এতই বিরল যে তার সাথে রক্তদাতার রক্তের হুবহু মিল না হলে তার দেহ সেটাকে গ্রহণ করবে না।

এ পর্যন্ত ১ হাজার লোকের রক্ত পরীক্ষা করা হয়েছে- কিন্তু জয়নবকে দেয়া যাবে এমন রক্তদাতা পাওয়া গেছে মাত্র তিন জন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে মাত্র দু’জন দাতা, আর যুক্তরাজ্যে পাওয়া গেছে একজন।

ডাক্তাররা বলছে, জয়নবের যথাযথ চিকিৎসার জন্য ৭ থেকে ১০ জন দাতা প্রয়োজন।

বাবা-মায়ের সাথে জয়নব মুগল

ওয়ানব্লাড নামে একটি প্রতিষ্ঠান জয়নব মুগলের জন্য এখন বিশ্বের নানা দেশে রক্তের অনুসন্ধানের নেতৃত্ব দিচ্ছে। ওয়ানব্লাডের ফ্রিডা ব্রাইট বলছেন, জয়নবের রক্ত এতই বিরল যে গত ২০ বছরে আমি প্রথম এরকম ঘটনা দেখলাম।

তিনি বলছেন, জয়নবের জন্য রক্ত পাওয়া গেলেও এতে কিন্তু তার রোগ সারবে না – তবে ক্যান্সার চিকিৎসার ধকল সহ্য করার ক্ষমতা তৈরি হবে।

“কেমোথেরাপির ফলে জয়নবের টিউমারের আকার ইতিমধ্যেই ছোট হয়ে আসছে, কিন্তু তার আরো হাড়ের মজ্জার প্রতিস্থাপন দরকার হবে।”

জয়নবের বাবা রাহিল মুগল বলছেন, “তার ক্যান্সার হয়েছে শুনে আমরা অনেক কেঁদেছি।” তিনি এবং জয়নবের মা নিজেরা রক্ত দিতে চেয়েছিলেন -কিন্তু ডাক্তাররা বলেছেন যে তাদের রক্ত জয়নবের শরীর গ্রহণ করবে না।

কিন্তু তার পর অন্য অনেকে রক্ত দেবার প্রস্তাব করেন এবং এভাবেই বিষয়টি ছড়িয়ে যায়।

রাহিল মুগল বলছেন, দাতারা জয়নবের জন্য যা করছেন তা তাদের অভিভূত করেছে, এবং সেটা তারা কখনো ভুলবেন না।

সূত্র- বিবিসি বাংলা


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com