বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

কাজী শফিক হজ গ্রুপের ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপন

কাজী শফিক হজ গ্রুপের ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপন

স্টাফ রিপোর্টার:

শহরের কাজী শফিক হজ গ্রুপের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও সীরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে মুক্তারপাড়াস্থ কাজী শফিক হজ গ্রুপ কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো. নুরে আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হাফেজ আতাউর রহমান লস্কর।

কাজী শফিক হজ গ্রুপের পরিচালক কাজী শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ লাইনস জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোবারক হোসেন, ইমান মোয়াজ্জিন পরিষদের হাফিজ জয়নাল আবেদীন, আলহাজ তেরাব আলী ও মো. সেলিম হায়দার। আলোচনা শেষে দোয়-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিল পরিচালনা করেন আলহাজ আতাউর রহমান লস্কর। এসময় উপস্থিত ছিলেন কাজী মমিনুল ইসলাম মমিন, কাজী মাহবুবুল ইসলাম মাহবুব, মো.সেলিম আহমদ, আবুল কালাম প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com