সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস, কোণঠাসা ট্রাম্প। বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অ*স্ত্রের মুখে ধ*র্ষ*ণচেষ্টা ভূমিসেবা মেলার উদ্বোধন

মঙ্গলকাটায় পথচারীদের নজরে জিকিরের ব্যানার

মঙ্গলকাটায় পথচারীদের নজরে জিকিরের ব্যানার

রুহুল আমীন: সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটার হালুয়ারঘাট থেকে বর্ডার পর্যন্ত চোখে পড়ছে বিভিন্ন জিকির সম্বলিত ব্যানার ফেস্টুন। সরেজমিনে দেখা যায় সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ, আস্তাগফিরুল্লাহসহ আরও জিকিরের ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে এলাকার রাস্তার পাশে দেয়ালে ।

জানা যায় ’জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’ সংঘটনের যুবকদের তত্ত্বাবধানে এই ব্যানার লাগানো হয়েছে। এ বিষয়ে পথযাত্রী ইমাম মাও: মো: আ: মালেক বলেন , এটা খুব ভালো উদ্যোগ। মানুষ চলতে চলতে এ জিকির পড়লে অনেক সাওয়াবের অধিকারী হবে । এনামুল কবির নামে এক দোকান মালিক বলেন, যুবকদের এই মহৎ উদ্যোগ আল্লাহ কবুল করুক ।এই অবক্ষয়ের সময় তাদের উদ্যোগ প্রশংসনীয় ।এ্যাড. শামীম আহমেদ বলেন , যুব সমাজ মাদক আর অশ্লীলতায় নিমজ্জিত, ঠিক এ সময় তাদের এই উদ্যোগ অবশ্যই মহৎ ও কল্যাণকর।

এ সম্পর্কে সংগঠনটির সভাপতি কাজী মমিনুল ইসলাম বলেন, ১৯৯৬ সাল থেকে সংগঠনটি যুব সমাজ সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে । যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্ত মানবতার সেবা, মাদক নির্মুলসহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ডন্ডে উৎসাহিত করার কাজ করে আসছে এই সংগঠন।



আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com