বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ স্থগিত

প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ স্থগিত

অনিবার্য কারণবশত তরুণদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘লেটস টক’ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

তবে অনুষ্ঠানটি অদূর ভবিষ্যতে নিকটবর্তী সময়ে নতুন তারিখে হবে বলেও সিআরআই এর পক্ষ থেকে জানানো হয়। ১৬ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করার কথা ছিল।

নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যৎ ভাবনার কথা জানানো এবং সেই সঙ্গে তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা শোনার কথা ছিল।

pm

জানা গেছে, বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কেন তরুণদের কাছে তার জনপ্রিয়তা, সেটি আরও একবার প্রমাণ করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল তার। সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

এইউএ/জেএইচ/আরআইপি


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com