শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

হাফিজ সালমান আল মাহমুদকে সংবর্ধনা দিলো উলামা আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ

হাফিজ সালমান আল মাহমুদকে সংবর্ধনা দিলো উলামা আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ

সোহেল রানা::

এনটিভিতে বহুল প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি (PHP) কুরআনের আলো’ প্রতিযোগিতায় ফাইনালে ৪র্থ স্থান অধিকারী সুনামগঞ্জের গর্বিত সন্তান হাফেজ সালমান আল মাহমুদ-কে ‘উলামায়ে আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ’ সুনামগঞ্জ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হয়।

১৫মে শানিবার সুনামগঞ্জ সদর উপজেলার ইয়াকুবিয়া দাখিল মাদরাসা মীরেরচর মিলনায়তনে ‘উলামা আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে হাফিজ সালমান আল মাহমুদ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সভাপতি ও এইচএমপি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক আলহাজ মাওলানা শামছুল হুদা, পরিষদের সভাপতি মেরুয়াখলা মমিনিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ কাজী মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি জামেয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা বেলাবরহাটির সুপার মুফতি শাহ মোস্তাক আহমেদ, ঝরঝরিয়া মালেকিয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা মতিউর রহমান আলকাদেরী, হাফিজ সালমান আল মাহমুদ এর গর্বিত পিতা বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সাব্বির আহমেদ উসমানী, আঙিনা২৪.কম এর সম্পাদক কাজী মো. মমিনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ শাহ মোস্তাক আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হুদা, অর্থ সম্পাদক মোঃ গুলজার আহমেদ, তথ্য ও সাইবার বিষয়ক সম্পাদক, মাওলানা নাজমুল হুদা মিসবাহ, মাওলানা সোহেল রানা,আঃ জলিল, প্রচার সম্পাদক মাওলানা রমজান আল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, মাহফিল বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফি, হাঃ ইসমাইল, কুরবান আলী, প্রশিক্ষণ সম্পাদক শাহিনুর আলম মুক্তার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন মোঃ কবির , আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম আহমেদ, করম আলী, হেলাল আহমদ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com