শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ সদর উপজেলার সামাজিক সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার সামাজিক সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন::

সুনামগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে ২০ টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ। সামাজিক কর্মকান্ডে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ বিরোধী ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেনতামূলক প্রশিক্ষণ লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপ পরিচালক জনাব মোঃ শাহনুর আলম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, সৃষ্টি যুব জাগরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, জাতীয় পুরস্কার প্রাপ্ত (২০১৯ খ্রিঃ) তৃষমূল প্রতিবন্ধী পূর্নবাসন সংস্থার সভাপতি এম. তাজুল ইসলাম তারেক, জাতীয় পুরস্কার প্রাপ্ত (২০২০ খ্রিঃ) অনির্বান যুব সংস্থার সভাপতি মোছাঃ শিল্পী বেগম, উত্তর সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও আমাদের আঙিনা২৪.কম এর সম্পাদক কাজী মোহাম্মদ মমিনুল ইসলাম, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নিগার সুলতানা, সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই জনাব প্রদীপ, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান শাহরীয়ার এবং সুনামগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আইনুল ইসলাম ভূঞা (স্বপন)।

সৎ ও যোগ্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অভাবে সদর উপজেলায় বহুদিন যুব কার্যক্রম দৃশ্যমান ছিলনা জনাব মোঃ আইনুল ইসলাম ভূঞা আসার পর উপজেলায় যুব কার্যক্রম বেগবান হয়েছে বলে বক্তাগণ অভিমত প্রকাশ করেছেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সংগঠন সমূহ ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ, উত্তর সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ,মালাইগাঁও সমাজকল্যাণ যুব সংঘ, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ, কামারভিটা সমাজকল্যাণ যুব সংঘ, তৃষমূল প্রতিবন্ধী পূর্নবাসন সংস্থা, অনির্বান যুব সংস্থা, ডিসএ্যাবল্ড ডেভেলপমেন্ট সোসাইটি, আমপাড়া একতা মহুমূখী যুব সংঘ, পূর্ব তেঘরিয়া নারী কল্যাণ যুব সংঘ, যুব নারীশক্তি পল্লী সমাজকল্যাণ সংস্থা, সৃষ্টি যুব জাগরণ সমাজকল্যাণ সংস্থা, হিলফুল ফুজুল সমাজকল্যাণ যুব সংঘ, প্রত্যাশা যুব সংঘ, উজান রামনগর যুব সংঘ ইত্যাদি।

 


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com