শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

নির্বাচন প্রশ্নবিদ্ধ, বিচারবিভাগীয় তদন্তের দাবি টিআইবি’র

নির্বাচন প্রশ্নবিদ্ধ, বিচারবিভাগীয় তদন্তের দাবি টিআইবি’র

আঙিনা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব অনিয়মের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


ইফতেখারুজ্জামান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ হয়েছে। তাই, এই নির্বাচন নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত। এছাড়া, নির্বাচনের অনিয়ম দূর করতে কমিশনের ভুমিকা ছিল অতি নগন্য। তারা সব দলের জন্য সমান পরিবেশ তৈরি করতে পারেনি। এমনকি কমিশন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীনদের বিরোধী প্রার্থীদের ওপর বল প্রয়োগ করতেও দেখা গেছে।


মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়।
টিআইবি’র তাদের প্রতিবেদনে জানিয়েছে, কমিশনের নির্দেশনার বাইরে অতিরিক্ত খরচ, প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরব ভুমিকা, জাল ভোট দেওয়া, নির্বাচনের আগের রাতে ব্যালটে সীল মেরে রাখা, বুথ দখল করে প্রকাশ্যে সীল মেরে জাল ভোট প্রদান, পোলিং এজেন্টকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া ও কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো, ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখা ও প্রতিপক্ষ দলের প্রার্থীর নেতা কর্মীদের মারধর করা।


নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৪৫টি জেলার ৫০টি আসন থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে গবেষণার প্রাথমিক প্রতিবেদনের প্রেক্ষিতে এসব তথ্য তুলে ধরে টিআইবি। inqilab


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com