সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির প্রধান কারণ : ইমরান খান

বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির প্রধান কারণ : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকার দেয়া হয়নি। তাদের প্রতি বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির মূল কারণ। শনিবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির পাঞ্জাব সরকারের একশ’ দিনের অর্জন উপলক্ষে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

সংখ্যালঘুদের ওপর কেমন আচরণ করতে হয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তা দেখিয়ে দেবেন বলে জানিয়ে পাক প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দুর্বলের প্রতি যদি ন্যায়বিচার করা না হয়, তবে তা বিদ্রোহে রূপ নিতে পারে। পূর্ব পাকিস্তানের লোকজনকে তাদের অধিকার দেয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে মূল কারণ ছিল এটিই।

পাক জাতির পিতা রূপকল্পের মূলভিত্তি ছিল ধর্মীয় সংখ্যালঘুদের সমানাধিকার দেয়া জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের সহায়তা করতে হবে আমাদের। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে তাদের সম অধিকারের প্রতি জোর দিয়েছিলেন, ঠিক সেভাবে তাদের রক্ষা করতে হবে। সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা, সুরক্ষা অনুভব করে, নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায়, তার সরকার তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, এ মাসে ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় গোহত্যা নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হন। এই মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন নাসিরুদ্দিন শাহ। তিনি এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছিলেন, ভারতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে গরুর মৃত্যু বেশি গুরুত্ব পায়।

নাসিরুদ্দিন শাহের মন্তব্য উল্লেখ করে ইমরান খান বলেন, সেখানকার সংখ্যালঘুরা সমান নাগরিক হিসেবে ব্যবহার পাচ্ছে না। সংখ্যালঘুদের কেমন আচরণ করতে হয়, মোদি সরকারকে তা দেখিয়ে দেব। ভারতে সংখ্যালঘুদের সমান নাগরিক অধিকার দেয়া হচ্ছে না। তিনি বলেন, সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছে- এমনটা নিশ্চিত করবে তার সরকার। নতুন পাকিস্তানে তাদের সুরক্ষা ও সমঅধিকার দেয়া হবে। সূত্র: পিটিআই।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com