মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন

আবারো আসছে শৈত্যপ্রবাহ

আবারো আসছে শৈত্যপ্রবাহ

দেশের কিছু অংশ আবারো শৈত্যপ্রবাহের কবলে পড়বে। এটা শুরু হতে পারে কাল বৃহস্পতিবার থেকেই। তবে এবারকার শৈত্যপ্রবাহটি দীর্ঘ দিন যেমন থাকবে না তেমনি এটা তেমন শক্তিশালীও হবে না। আবহাওয়া অফিস জানিয়েছে, এবার দেশের পশ্চিমাঞ্চলেই সীমাবদ্ধ থাকবে শৈত্যপ্রবাহ। 

আবহাওয়া অফিস আজ বুধবার কোনো এলাকা শৈত্যপ্রবাহ কবলিত না হলেও রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ায় দুপুরের আগ পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হবে। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় আজ সকালে কোথাও ১ ডিগ্রি আবার কোথাও ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে। ঠাণ্ডার অনুভূতি আরো বাড়বে সকাল বেলা সূর্য আলো ছড়াতে না পারলে। 
সকালে সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। কুয়াশা থাকলেও দেশের কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকার কারণে ঠাণ্ডার অনুভূতি বাড়তে পারে। 

গতকাল মঙ্গলবার সারা দেশেই শীত বেড়েছে বলে জানিয়েছেন অনেকে। গত সোমবারের চেয়ে গতকাল তাপমাত্রা কিছুটা নিচের দিকে নামলেও খুব বেশি নামেনি। শীত একটু বেশি অনুভূত হওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ‘গতকাল সারাদিনই দেশের সর্বত্র বাতাসের আর্দ্রতা কম ছিল’। আর্দ্রতা কম থাকলে বাতাসে তাপ ধারণ ক্ষমতা কমে যায়। ফলে শীত বেড়েছে বলে মনে হয়েছে। 

গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল সিলেটে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ছিল ২৪.৭ এবং সর্বনি¤œ ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com