বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

ছেলের সাথে বাবার জেডিসি পাশ

ছেলের সাথে বাবার জেডিসি পাশ

আঙিনা ডেস্ক  ::

ঝিনাইদহের কালীগঞ্জে পিতা-পুত্র জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিয়ে পাশ করেছে। উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসা থেকে তারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল।

তারা উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের বাবলু হোসেন ও তার ছেলে মেহেদি হাসান। সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে বাবা বাবলুর রহমান পেয়েছে জিপিএ ২.৭২ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ ২.০৬।

বাবুল হোসেন জানান, শিক্ষার কোন বয়স নেই। এছাড়া আমার অনেক দিনের ইচ্ছা আলেম হওয়া। যে কারণে আমি ছেলের সাথে জেডিসি পরীক্ষা দিয়েছিলাম। এ পরীক্ষায় পাশ করলে দাখিল ও আলিম পরীক্ষা দিয়ে যতদুর সম্ভব পড়তে চাই।

সে আরো জানায়, ১৯৯৫ সালে দেশে প্রচলিত সাধারণ শিক্ষায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করি। এরপর এইচএসসি ভর্তি হয় কিন্তু সাংসারিক চাপের কারণে আর লেখা-পড়া হয়নি। তারপর থেকে আমার ইচ্ছা ছিল একদিন না একদিন লেখা-পড়া শেষ করবো। সেই ইচ্ছা থেকে এবার জেডিসি পরীক্ষা দিয়ে শুরু করলাম।

মাদরাসা সুপার মোঃ রবিউল ইসলাম জানান, বাবুল হোসেন বলেছিল সার্টিফিকেটের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য আমি পড়তে চাই। যে কারণে আমি তাকে সুযোগ করে দিয়েছিলাম।

inqilab


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com