বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

কানে ঢোকা পানি বের করার সহজ পদ্ধতি

কানে ঢোকা পানি বের করার সহজ পদ্ধতি

গোসলের সময় সতর্ক থাকলেও অনেক সময়েই কানে পানি ঢুকে যায়। যদিও অল্প পানি গেলে তেমন সমস্যা হয় না। কিন্তু অনেকটা পানি ঢুকে গেলে কান পাকাসহ অনেক সমস্যা হতে পারে।

কানে পানি ঢুকলে তা বের করার নিয়ম না জেনে অনেকেই সেই শারীরিক অসুবিধা নিয়ে বসে থাকেন। তবে কানে পানি গেলে সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব না হলে পানি বের করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলার পরামর্শ দেন তারা।

কানে অল্প পানি ঢুকলে চুইংগাম চিবান। দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর ওঠানামায় কানের পানি বেরিয়ে আসবে।

কানের পানি বের করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস। এর মাধ্যমে তা বের করে ফেলা যায়। পানি ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি বার কয়েক মানলেই কান থেকে পানি বেরিয়ে যাবে সহজে।

যে কানে পানি ঢুকেছে সে দিকে মাথা কাত করুন। এবার সেই দিকের হাতের তালু পানি ঢোকা কানের উপরে রেখে জোরে চাপ দিন। চাপ দিয়ে সরিয়ে নিন হাত। এতে কিছুটা পানি বেরিয়ে আসবে।

তবে এতেও সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। নিজে কোনো রকম কানের ড্রপ দেবেন না। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ ও ড্রপ ব্যবহার করুন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com