বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস, কোণঠাসা ট্রাম্প। বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অ*স্ত্রের মুখে ধ*র্ষ*ণচেষ্টা ভূমিসেবা মেলার উদ্বোধন জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম:

কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম:

ডেক্স রিপোর্ট:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলাগাঁও মাঝহাটি মোড়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কমিটি।
জানা যায়, কলাগাঁও মাদক নিয়ন্ত্রণ কমিটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ১২ জুন ২০২৬, শুক্রবার রাতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ কমল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক কমল মিয়ার বাড়ি একই ওয়ার্ডের জঙ্গলবাড়ী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জনসম্মুখে জানান যে, লোকমান মিয়ার কাছ থেকে তিনি ইয়াবা সংগ্রহ করেছেন। পরে এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লোকমান মিয়ার শশুরবাড়িতে গিয়ে তাকে ডেকে আনা হয়।
প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও একপর্যায়ে লোকমান মিয়া ইয়াবা বিক্রির বিষয়টি স্বীকার করেন বলে উপস্থিত ব্যক্তিরা জানান। স্থানীয়দের দাবি, লোকমান মিয়া এর আগেও দুইবার মাদক সংক্রান্ত মামলায় কারাগারে গিয়েছিলেন।

পরে ২নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। এতে লোকমান মিয়া ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি এলাকায় আর বসবাস করবেন না বলেও অঙ্গীকার করেন বলে জানা গেছে।
এলাকাবাসী বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমরা এলাকার প্রতিটি মাদক কারবারির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তারা আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক কার্যক্রমের বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় যুবসমাজ ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com