শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

ইয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সম্মাননা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ইয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সম্মাননা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার ::

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষে ইয়াকুবিয়া দাখিল মাদরাসার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠিত।
১০মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া দাখিল মাদরাসা মীরেরচর এর আয়োজনে মাদরাসা মিলনায়তনে মাদরাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুক এর সভাপতিত্বে ও কৃষি শিক্ষক জহুরুল হক এর পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে ৪জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়, তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. হাছেন আলী, বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন অরুণ।
মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে স্মৃতিচারণ করেন। তাদের হাতে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সুলতান আহমদ, শিক্ষকদের মধ্যে মাওলানা ছালামতউল্লাহ, মো. আব্দুর রহিম, মাওলানা মো. মিজানুর রহমান, ক্বারি ইদ্রিস আলী, মাওলানা ইউসুফ আলী, মো. হাছান আলী, মো খোরশেদ আলম, মাওলানা সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, এলাহী মিয়া, মনসুরা বেগম।
প্রাক্তন ছাত্রদের পক্ষ হতে উপস্থিত ছিলেন দাখিল ২০০৪ ব্যাচের কাজী মো. মমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল মোতালিব, আব্দুল কাদির, আল আমীন, খোশনেহার প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com