বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ রানার্সআপ কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ রানার্সআপ কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ

মোঃ শাহ আলম ::

শুত্রুবার (১ এপ্রিল) গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের আয়োজিত বিশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ বনাম কেজিকে সমাজকল্যাণ যুব সংঘ মধ্যে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ ৩-০ গোলের ব্যাবধানে ঐতিহাসিক জয় লাভ করে।

সুরমা উত্তরে ক্রীড়াঙ্গণ নামে পরিচিত গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৮০টি ক্লাব অংশ গ্রহণ করে। প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স করে ফাইনালে জয়ের মুকুট ‍ছিনিয়ে আনল ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ।

স্মরণীয় ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য দূরদুরান্ত থেকে ফুটবল প্রেমিক দর্শক বৃন্দ মাঠের গ্যালারীতে উপস্থিত হন এবং খেলোয়ারদের দুর্দান্ত পারফর্মেন্সে প্রশংসা করেছেন তারা।

খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মোকশেদ আলী, মোঃ সিদ্দিক মিয়া, মোঃ আমজাদ সিকদার, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা জনাব মোঃ ফজলু মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com