বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

বিসিএলে খেলতে নেমেই আশরাফুলের ‘ডাক’

বিসিএলে খেলতে নেমেই আশরাফুলের ‘ডাক’

আন্তর্জাতিক এবং ফ্রাঞ্জাইজি ক্রিকেট থেকেও নিষেধাজ্ঞা উঠে গেছে চলতি বছরের আগস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এখন আর মোহাম্মদ আশরাফুলের সামনে কোনো বাধা নেই। কিন্তু সেই সুযোগটা কি তার মিলবে আর কখনও? নিজেকে তো তিনি সেভাবে প্রমাণই করতে পারছেন না।

জাতীয় লিগে পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। যদিও পাঁচ বছর পর আবার বিপিএলে ফেরার সুযোগ পেয়েছেন। খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে। কিন্তু তার আগে আরেকটি ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট- বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মাঠে গড়ালেও শুরুতে দল পাননি আশরাফুল।

লঙ্গার ভার্সনের এই লিগে আশরাফুলের দল না পাওয়ায় ভক্তরাও অনেক হতাশা প্রকাশ করেন। কিন্তু লিগের তৃতীয় রাউন্ডে এসে ঠিকই দল পেয়ে গেলেন আশরাফুল। খেলার সুযোগ পেলেন ইস্ট জোনের হয়ে।

কিন্তু দুর্ভাগ্য আশরাফুলের। ইস্ট জোনের হয়ে খেলতে নেমে এবারও নিজের নামের প্রতি কোনো সুবিচার করতে পারেননি টেস্ট ইতিহাসের সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে আজ ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে। কিন্তু ৬টি বল মোকাবেলা করলেও কোনো রান করতে পারেননি তিনি। শূন্য রানেই আউট হয়ে যেতে হয়েছে শহিদুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে।

প্রথম ইনিংসে ফরহাদ রেজার অসাধারণ বোলিংয়ের সামনে সেন্ট্রাল জোন অলআউট হয়েছিল মাত্র ১১৮ রানে। ফরহাদ রেজা ১৬ ওভারে ৩২ রান দিয়ে একাই নিয়েছিলেন ৭ উইকেট। জবাব দিতে নেমে ১৮৬ রানে অলআউট হয় আশরাফুলের ইস্ট জোন। সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদুল হাসান। ৩৪ রান করেন মাহিদুল ইসলাম আকন এবং ২৭ রান করেন ফরহাদ রেজা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১ রান তুলতেই এক উইকেট হারিয়ে বসে সেন্ট্রাল জোন। এ রিপোর্ট লেখার সময় সেন্ট্রাল জোনের রান ১ উইকেট হারিয়ে ৬৭। ২০ রানে পিনাক ঘোষ এবং ২৮ রানে ব্যাট করছেন আবদুল মজিদ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com