বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

‘বিশ্বকাপের পর কি করবো, সেটা বিশ্বকাপ খেলেই ঠিক করবো’

‘বিশ্বকাপের পর কি করবো, সেটা বিশ্বকাপ খেলেই ঠিক করবো’

আগে থেকেই অনেক কথা বার্তা। নানা গুঞ্জন। ফিসফাস। মাশরাফির সম্ভবত ঘরের মাঠে এটাই শেষ সিরিজ। আজ সিলেটের ম্যাচটিও হয়ত ঘরের মাঠে তার ওয়ানডে ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ- এমন কথাবার্তা প্রায় সবার মুখে মুখে।

কিন্তু যাকে নিয়ে এত কথা-বার্তা, সেই মাশরাফি বারবার পাশ কাটিয়ে যাচ্ছেন এই প্রশ্নের উত্তরটা। সেই বাউন্সারে হুক-পুল না খেলে বসে যাচ্ছেন।

আজ সিরিজ বিজয়ের পর অনেকটাই নির্ভার টাইগার অধিনায়ক। কেউ কেউ এমন ভেবে বসেছিলেন যে, তিনি হয়তো এই ম্যাচ শেষেই বলে বসবেন- এটাই দেশে আমার শেষ ম্যাচ।

কিন্তু মাশরাফি তা বলেননি। সংবাদ সম্মেলনে অন্তত তিনবার প্রশ্ন উঠেছে, নিজের কখনও মনে হয়েছে কি না এটাই দেশের মাটিতে শেষ ম্যাচ? মাশরাফি প্রতিবার সুকৌশলে তা এড়িয়ে যাবার চেষ্টা করেছেন।

তার আজকের জবাব, ‘সত্যি বলতে কি, সেই ২০১১ সাল থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় যে আল্লাহ না করুন, যদি আবার হাঁটুতে লেগে যায়। যেটা আগেও হুট করে হয়েছে।’

প্রশ্ন কর্তার দিকে ইঙ্গিত করে মাশরাফি বলেন, ‘আপনি যে অর্থে বলেছেন, সত্যি বলতে একদম গভীর থেকেই সত্যি কথাই বলেছি, যে কথা বলেছি, মনের কথাই বলেছি যে কখনও এত গভীরভাবে ভাবিনি। কারণ সামনে আরও চ্যালেঞ্জ আছে। সে সব নেওয়ার জন্য আরও প্রস্তুত হতে চাই। বিশ্বকাপের পর কি করব, সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করব। যদি মনে হয় খেলব না, হয়তো ঘরে এসে বলব। আর যদি মনে হয়, পারছি খেলতে- এসে রিভিউ করে আপনাদের জানাব। আপনারা পাজলড হইয়েন না।’


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com