শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মেহদি মিরাজ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মেহদি মিরাজ

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছেন মিরাজ, দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫টি। ১১৭ রানে ১২ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪ ধাপ। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরের দুই বোলারই নেমে গেছেন এক ধাপ করে। মিরপুর টেস্টে ৪ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ২১তম স্থানে। ৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে নেমেছেন ২২ নম্বরে।

বোলিংয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবসময়ের সেরা অবস্থান সাকিবের। ২০১০ সালের ২০ ডিসেম্বর উঠেছিলেন সাত নম্বরে।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ঠিক ২১তম অবস্থানে আছেন সাকিব। মিরপুর টেস্টের একমাত্র ইনিংসে ৮০ রান করে বাংলাদেশের অধিনায়ক এগিয়েছেন সাত ধাপ।

দুই ধাপ পিছিয়ে ছাব্বিশে নেমেছেন মুমিনুল হক, সাত ধাপ পিছিয়ে আটাশে মুশফিকুর রহিম। তবে দারুণ সেঞ্চুরিতে ১৫ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ক্যারিয়ার সেরা ৪৮ নম্বরে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব ধরে রেখেছেন শীর্ষস্থান, ব্যবধান বাড়িয়ে নিয়েছেন দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে। আগের ৫ রেটিং পয়েন্টের ব্যবধান মিরপুর টেস্ট শেষে হয়েছে ১৫।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দলীয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে ৮ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৬ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে দলীয় র‌্যাঙ্কিংয়ে আটে থাকা ক্যারিবিয়ানদের সঙ্গে নয়ে থাকা বাংলাদেশের ব্যবধান এখন কেবল ১ পয়েন্ট।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com