শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

রেজা কিবরিয়ার বাসায় পুলিশ, লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর অবস্থান

রেজা কিবরিয়ার বাসায় পুলিশ, লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর অবস্থান

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে তার বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ।

গ্রামবাসীর অবস্থান দেখে পুলিশের টহল টিম বাড়ি থেকে দ্রুত স্থান ত্যাগ করে পার্শ্ববর্তী গোপলাবাজার তদন্তকেন্দ্রে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর গত ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দেরবাজার এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকরা হামলা করে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় ২ তলাবিশিষ্ট বাসার কক্ষে তল্লাশির সময় কে বা কারা মসজিদের মাইকে মাইকিং করে রেজা কিবরিয়ার বাসায় পুলিশ ও অজানা মানুষের আসার খবর দিয়ে গ্রামবাসীকে লাঠিসোঁটা নিয়ে আসার জন্য বলা হয়।

মাইকিং শোনে শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ জানান, তারা বাসায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল পুলিশ এসে বাসায় তল্লাশি চালায়। এ সময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে পুলিশ চলে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা দেয়া হয়। এ সময় আসামি না পেয়ে আমরা চলে আসি।

এদিকে ড. রেজা কিবরিয়ার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ও স্ট্যাটাস দিয়ে জানান, তার বাসায় পুলিশ হামলা চালিয়েছে এবং তল্লাশি চলাকালে মসজিদের মাইকে যে ঘোষণা দেয়া হয় সেটা আপলোড করা হয়েছে। তল্লাশি চলাকালে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ছিলেন তিনি।

ড. রেজা কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমাকে হয়রানি করার জন্যই এই তল্লাশি চালিয়েছে পুলিশ।

সূত্র: যুগান্তর


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com