সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

শীতে সর্দি-কাশি সারাতে যা করবেন

শীতে সর্দি-কাশি সারাতে যা করবেন

ঋতু বদলের সময় হঠাৎ করে সর্দি-কাশির সমস্যা হতেই পারে। আর এই নিয়ে পড়তে হয় ভোগান্তিতে। এমন অসুখ, একা একা সারেও না আবার ডাক্তারের কাছে গেলেও এককাড়ি টাকা খরচ। তাই ঘরোয়া কিছু উপায় জেনে নিন যার মাধ্যমে সর্দি-কাশি থেকে দূরে থাকা সম্ভব। আর যদি এসবের কোনোটাতেই কাজ না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ খেতে হবে।

সর্দি-গলা ব্যথা কিংবা শুকনো কাশি সারাতে খুব কাজে দেয় লবণপানিতে গার্গল।

ঠান্ডা লেগে সারা রাত কাশি হচ্ছে? শোয়ার আগে এক চামচ মধু খেলে আরাম পাবেন। খুব ভালো হয় যদি অল্প গরম পানিতে মধুটা দিয়ে ছোট ছোট সিপে খাওয়া যায়।

চা তৈরি করুন অল্প আদা দিয়ে। শোয়ার ঠিক আগে সেটা খান। গ্রিন টিও খুব ভালো কাজে দেয়। এতে কাশির চোটে ঘুম ভেঙে উঠে বসে থাকতে হবে না।

kashi2

বালিশের পিঠের দিকটা একটু তুলে শুতে পারেন, তাতে সারা রাত কাশির দমক একটু কম ভোগাবে।

সারারাত যদি নাক বন্ধ থাকে, তাহলেও ঘুম আসবে না। বরং মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করলে কাশির দমক বাড়বে। এই পরিস্থিতিতে বাম বা নেজাল ড্রপের শরণাপন্ন হন।

তুলসিপাতা, আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, মৌরি, তেজপাতা দুই কাপ পানিতে ফোটাতে আরম্ভ করুন। মিশ্রণটা কমে আধ কাপ মতো হলে নামিয়ে ছেঁকে নিন। মধু বা তালমিছরি মিশিয়ে সেটা পান করুন।

এইচএন


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com