বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

মঙ্গলে এক পাথর ঘিরে রহস্য

মঙ্গলে এক পাথর ঘিরে রহস্য

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মনে করে আগামী ২৫ বছরের মধ্যে তারা মঙ্গলে মানুষ পাঠাতে সক্ষম হবে। তবে এর আগে প্রযুক্তিগত ও স্বাস্থ্যজনিত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে নাসাকে। কারণ, মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে হলে যে পরিমাণ প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও সেখানে থাকাকালীন মানুষের স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যা মোকাবেলা করতে যে পরিমাণ দক্ষতায় এখনও পোঁছাতে পারেনি মহাকাশ সংস্থাটি।

তবে মঙ্গলে গবেষণা অব্যাহত রেখেছে নাসা। এ গবেষণারই অংশ হিসেবে মঙ্গলে রয়েছে নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি’। আর সেই কিউরিওসিটির ক্যামেরায় উঠে আসছে লালগ্রহের আশ্চর্য সব তথ্য। তবে এর মধ্যে আলোচনায় এসেছে মঙ্গলের এক উজ্জ্বল পাথর। যাকে বিজ্ঞানীরা বলছেন, ‘গোল্ডেন রক’। একেবারে সামনে থেকে সেই পাথরের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ‘কিউরিওসিটি’।

বিজ্ঞানের ভাষা এর এর নাম দেয়া হয়েছে ‘লিটল কলনস’। এটির উজ্জ্বল চেহারা দেখে মনে করা হচ্ছে এটি কোনো উল্কার অংশ। তবে এখনও তার প্রমাণ পাওয়া যায়নি। এজন্য পাথরটি রসায়নের মাধ্যমেই পরীক্ষা করার প্রয়োজন হবে। এতে ব্যবহার করা হবে ‘কিউরিওসিটি’-র কেম ক্যাম। এর মাধ্যমেই দেখা হবে পাথরের আসল চরিত্র।

কেম ক্যাম থেকে লেজার রশ্মি বের হয়। সেই রশ্মি দিয়েই খুঁটিয়ে দেখা হবে ওই পাথর। ক্যামেরায় যা দেখা যায় তার থেকে ১০ গুণ ছোট জিনিসও দেখাতে পারে কেম ক্যাম।

বর্তমানে কিউরিওসিটি মঙ্গলের পাহাড়ি এলাকায় ভেরা রুবিন গিরিশিরায় আছে। সেটি সেখানে একটি ছাই রঙের বেডরক নিয়ে কাজ করছে। সূত্র: ডেইলি হান্ট


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com